আদালতের নির্দেশে নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৩

আদালতের নির্দেশে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি তালিকা করেছে। সেই তালিকা ধরে অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, তবে এই বন্ধ প্রক্রিয়ায় যদি কোনও ভুল ত্রুটি হয়,ভুলে যদি কোনও পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিন বিকালে ৫টার পর বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগো, টিবিএস এর মতো শীর্ষ নিউজ পোর্টালগুলো ব্লক পাওয়া যাচ্ছিল।  তবে ৬টার পর এসব নিউ পোর্টালের ওয়েবসাইট আবারও চালু হয়।

এ প্রসঙ্গে বন্ধ হওয়া কয়েকটি নিউজ পোর্টালের প্রতিনিধি জানান, তাদের নিউজ পোর্টাল নিবন্ধিত। এগুলো বন্ধের কোনও কারণ নেই। ইতোমধ্যে তারা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে পুনরায় এটি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।  

আরও পড়ুন- 

নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা নিয়ে বিভ্রান্তি: যা জানালেন আইনজীবীরা

সব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে