চট্টগ্রামে সেই নালার ওপর দেয়াল তুললো কারা?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০২১, ১২:২৪আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২:২৪

নালায় পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়ার মৃত্যুর পর ঘটনাস্থল ফুটপাতের উন্মুক্ত অংশে দেয়াল তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতের কোনও এক সময় সেখানে দেয়ালটি তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় পান দোকানদার পরিমল। তবে দেয়ালটি কারা তুলেছেন সেটি তিনি জানেন না।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, দেয়ালটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নির্মাণ করেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ওখানে দেয়াল তুলে দেওয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে অনুরোধ করলে তারা এটি নির্মাণ করেন।’

কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক চউকের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দেয়ালটি কে বা কারা নির্মাণ করেছে সেটি আমার জানা নেই। চউক নির্মাণ করলেতো আমি অবশ্যই জানতাম। দেয়ালটি সিটি করপোরেশন নিজেই নির্মাণ করতে পারে বলে ধারণা তার। 

এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, যেখানে দেয়াল তুলে দেওয়া হয়েছে ওইটা এবং এর বিপরীত পাশের নালা দুটি সিডিএ’র অধীনে, তাদের নালার ওপরে সিটি করপোরেশন কেন দেয়াল নির্মাণ করবে। দেয়ালটি তারাই নির্মাণ করেছে। 

 শনিবার (২ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগ্রাবাদ মোড় থেকে চৌমুহনীর দিকে যাওয়া সড়কটি ডানপাশের নালার ওই অংশটি ছাড়া পুরো নালায় স্ল্যাব বসানো হয়েছে। শুধু ওই অংশে নালাটি উন্মুক্ত ছিল। পুরো নালার ওপর স্ল্যাব থাকায় আনমনে কেউ ওই নালার ওপর দিয়ে হেঁটে আসলেই সেখানে নালায় পড়ে যাওয়ার কথা।

ঘটনাস্থলের ১০ ফুট দূরে পরিমলের পান দোকান। এ সর্ম্পকে জানতে চাইলে পরিমল বাংলা ট্রিবিউনকে বলেন, শুধু সাদিয়া নয়, গত সপ্তাহে আরও চার জন ওই নালায় পড়েছেন। ওই সময় নালায় ময়লার স্তুপ থাকায় তাদের সবাইকে আমরা গিয়ে তুলেছি। কিন্তু সাদিয়া যেদিন নালায় পড়ে ওই সময় নালায় বৃষ্টির কারণে স্রোত ছিল। তাই সে নালার ময়লায় ডুবে যায়। এ কারণে তার মৃত্যু হয়েছে। নালার উন্মুক্ত অংশের পাশেই একটি ল্যাম্প পোস্ট আছে। দীর্ঘদিন ওই ল্যাম্পপোস্টে বাতিও জ্বলতো না বলে জানিয়েছেন পরিমল।

 তিনি বলেন, সাদিয়া যে সময় নালায় পড়ে তখন এই অংশটা অন্ধকার ছিল। পাশে থাকা ল্যাম্পপোস্টের বাতিটিও দীর্ঘদিন অকেজো ছিল। অন্ধকারে তাই এখানে নালার ওপর স্ল্যাব আছে কিনা সেটি বোঝা যেতো না।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ফুটপাত দিয়ে নানার সঙ্গে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে নিখোঁজ হন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়া। ঘটনার ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ৩০ গজ দূর কয়েক টন ময়লা সরিয়ে সাদিয়ার লাশ উদ্ধার করে। ঘটনার পর তার নানা জানান, আগ্রাবাদ মোড় থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় সাদিয়া নালায় পড়ে যান। সঙ্গে সঙ্গে নালায় লাফ দিয়েও তিনি সাদিয়াকে উদ্ধার করতে পারেননি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম