নভেম্বরে টরন্টো কনস্যুলেটে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৮:৩৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:৩৩

কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আগামী নভেম্বর মাস থেকে ই-পাসপোর্ট সেবা চালু করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

কানাডার টরন্টোতে সফরকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের  কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ এ নিয়ে কাজ করছে। ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সেট-আপ নভেম্বরের মাঝামাঝি নাগাদ কনস্যুলেট জেনারেলে স্থাপন করা সম্ভব হবে।’

উল্লেখ্য, বর্তমানে কনস্যুলেট জেনারেল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মিশনের ডিজিটাইজড কনস্যুলার সার্ভিস সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এর মাধ্যমে বর্তমানে টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট স্বল্প সময়ে স্বয়ংক্রিয় আধুনিক ডিজিটাইজড পদ্ধতিতে উন্নত কনস্যুলার সেবা প্রদান করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কানাডার সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব  প্রদান করে।’

তিনি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ, কানাডার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য দেশের মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত  পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করার প্রয়োজনীয়্তার ওপরে গুরুত্বারোপ করেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন, বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে উচ্ছ্বাস
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
‘আমি ১২০ পর্যন্ত গুনতে জানি, ৫৫-এর চেয়ে ৬৫ বেশি’, নেতানিয়াহুকে কটাক্ষ গোলানের
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী