সিরাজগঞ্জ- ৬ আসনে নৌকা পেলেন কবিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ অক্টোবর ২০২১, ১৯:০৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০:৪৪

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া আসনের ভোট আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। স্বপন গত সেপ্টেম্বর মাসে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত শনিবার থেকে বুধবার পর্যন্ত এ আসনে আগ্রহীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করে আওয়ামী লীগ। পাঁচ দিনে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কবিতার ভাই সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা ২০১৬ সালের অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পান। এরপর ২০১৯ সালের সম্মেলনেও একই পদে বহাল থাকেন তিনি।

জানতে চাইলে মেরিনা জাহান কবিতা বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেছে, এতে আমি খুবই আনন্দিত।’

চয়ন ইসলাম ও মেরিনা জাহান কবিতার বাবা প্রয়াত ড. মযহারুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
জুলাই হত্যা মামলাসাতক্ষীরার সেই নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল কারাগারে, রিমান্ড শুনানি বুধবার 
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩৩, সবচেয়ে বেশি মিরপুরে
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩৩, সবচেয়ে বেশি মিরপুরে
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
ঢামেকের আট তলা ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু
ঢামেকের আট তলা ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু
জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র
জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড