সম্পূর্ণ অন্ধকারে লেবানন, ব্ল্যাকআউট চলবে কয়েকদিন

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ১৮:০২আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮:২২

জ্বালানি স্বল্পতার কারণে লেবাননের দুটি বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক ও অর্থনৈকভাবে সংকটে থাকা দেশটি শনিবার বিদ্যুৎহীন অন্ধকারে পতিত হয়েছে। এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সরকারি সূত্র জানায়, এই ব্ল্যাকআউট কয়েকদিন ধরে চলতে পারে। এতে দেশটির ৬০ লাখ মানুষ ভুক্তভোগী হবেন।

ইলেক্ট্রিসিটি ডু লিবানের তথ্য অনুসারে, জ্বালানি সংকটে বন্ধ হওয়া দুটি কেন্দ্র হলো ডেইর আম্মার ও জাহরানি। এই দুটি দেশটির ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে।

আগস্টে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, লেবাননে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি বলেছে জ্বালানি সংকটের কারণে সেপ্টেম্বরের শেষ দিকে টোটাল ব্ল্যাকআউট হতে পারে।

আধুনিক ইতিহাসে লেবানন সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। গত কয়েক মাসে জ্বালানি সংকটে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেশিরভাগ বাসিন্দা নিজেরা বিদ্যুতের জন্য জেনারেটরের ওপর নির্ভরশীল হতে শুরু করেছেন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি