তিন দিনের রিমান্ডে ভারতের সেই মন্ত্রীপুত্র

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৮:৪০আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৩৩

উত্তর প্রদেশের লাখিমপুর খিরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিষ মিশ্রকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার তাকে রিমান্ডে পাঠানো হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

লাখিমপুর খিরির ঘটনায় গত শনিবার ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রকে গ্রেফতার দেখায় পুলিশ। পুলিশ বলছে, তিনি উত্তর দিতে চাতুরির আশ্রয় নিচ্ছেন আর সহায়তা করছেন না।

খুনের মামলায় নাম আসার পাঁচ দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে অবিলম্বে গ্রেফতার করা যায়। কিন্তু তা না হওয়ায় প্রশ্ন উঠতে থাকে বাবার পরিচয়ের কারণে বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি।

উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ৩ অক্টোবরের ঘটনার বেশ কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা করতে পারছেন না মন্ত্রীপুত্র। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার পর সেখান থেকে হারিয়ে যান মন্ত্রীপুত্র। তবে তিনি দাবি করেছেন, বেলা ২টা থেকে চারটার মধ্যে ওই এলাকায় ছিলেন তিনি। তার ফোন লোকেশনও ঘটনাস্থলের আশপাশেই অবস্থান নির্দেশ করছে। এছাড়া কৃষকদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া চালকের যে বর্ণনা তিনি দিচ্ছেন, তার সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলছে না।

গত ৩ অক্টোবর কৃষকদের এক শান্তিপূর্ণ বিক্ষোভে গাড়িচাপা দিয়ে চার জনকে হত্যার অভিযোগ রয়েছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে। ওই ঘটনায় মোট আট ব্যক্তি নিহত হয়। গাড়িচাপায় কৃষক নিহতের পর সহিংসতায় বাকিদের মৃত্যু হয়।

মন্ত্রীপুত্র স্বীকার করেছেন যে গাড়িটি চাপা দিয়েছে তার মালিক তিনি। তবে তার ঘটনার সময়ে তিনি তাতে ছিলেন না। তার সমর্থকরা জানিয়েছেন, প্রায় দেড়শ’ ছবিতে দেখা যাচ্ছে গাড়িচাপা দেওয়ার সময় তাতে ছিলেন না তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
১০০ ছবির নায়ক এখন বৃদ্ধাশ্রমে, বউ-বাড়ি-গাড়িসহ যেভাবে হারালেন সবকিছু
বিমার অর্থের লোভে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গাড়ি চাপা দিলেন স্বামী
যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে
সর্বশেষ খবর
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি
ড্যাফোডিলে দেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স অনুষ্ঠিত
ড্যাফোডিলে দেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স অনুষ্ঠিত
মঞ্চে রবীন্দ্রনাথের আর্জেন্টিনা অধ্যায়
মঞ্চে রবীন্দ্রনাথের আর্জেন্টিনা অধ্যায়
তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে জয় গোস্বামীর সঙ্গে কী হয়েছে? কেন এত আলোচনা
তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে জয় গোস্বামীর সঙ্গে কী হয়েছে? কেন এত আলোচনা
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?