শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, ছাত্রলীগ নেতা বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১০:০৭ আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১০:০৭

পটুয়াখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন খানকে (২৮) বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। 

ধর্ষণ চেষ্টার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে সোমবার (১১ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগ নেতা মো. সুমন খানকে বহিষ্কার করা হয়। সংগঠনের নীতি-আদর্শ শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

জানা যায়, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ চেষ্টার করার অভিযোগে শুক্রবার (৮ অক্টোবর) রাতে ছাত্রীর মা বাদী হয়ে সুমন খানকে আসামি করে মির্জাগঞ্জ থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রীর গ্রামের বাড়ি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নে। বাড়ি থেকে স্কুল দূরে হওয়ায় ভয়াং বাজারে খালার বাসায় থেকে লেখা-পড়া করতো সে। অভিযুক্ত সুমন কিশোরীর মা ও খালার পরিচিত হওয়ার সুবাদে ভয়াং বাজারের বাসায় প্রায়ই আসা যাওয়া করতো। শুক্রবার ( ৮ অক্টোবর) রাতে সুমন ছাত্রীর খালার বাসায় গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। 

উল্লেখ্য, এর আগেও ২০২০ সালের ৬ মে এসএসসি পরিক্ষার্থী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে সুমনকে আটক কারে মির্জাগঞ্জ থানা পুলিশ। পরে বিয়ের মুচলেকায় মুক্ত হয়ে ওই কিশোরীকে  বিয়ে করেন সুমন।

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম জুয়েল বলেন, মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন খানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে। তার কার্যকলাপে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে বিব্রতকর অবস্থায় পড়তে হতো। 

এ বিষয় মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, সুমনকে গ্রেফতার করা হবে।  

 

/টিটি/
সম্পর্কিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
সর্বশেষ খবর
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান