টাইটানিক মণ্ডপে দেবী দেখতে ভক্তদের ভিড়

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
১৪ অক্টোবর ২০২১, ০৯:০১আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১:০২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষে টাইটানিক জাহাজের আদলে বানানো হয়েছে পূজার মণ্ডপ। ব্যতিক্রমী এই মণ্ডপ ভক্ত ও দর্শনার্থীদের নজর কেড়েছে। পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন মন্দির কমিটি এই ব্যতিক্রম পূজামণ্ডপ তৈরি করেছেন। আয়োজকদের দাবি এটি খুলনা বিভাগের অন্যতম মণ্ডপ।

জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি কার্তিক মিস্ত্রি বলেন, করোনার কারণে দুই বছর আমরা পূজায় আনন্দ করতে পারিনি। এ বছর দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে। বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দোলায় করে ফিরে যাবেন। 

দর্শনার্থী দেবাশিস বসু শেখর বলেন, জেলার মধ্যে এটি ব্যতিক্রম পূজামণ্ডপ। এখানে ১০৮ বছর আগের ইতিহাসের টাইটানিক জাহাজের আদলে প্যান্ডেল ও মণ্ডপ গড়ে তোলা হয়েছে। সে কারণে পরিবার নিয়ে চলে আসছি দেখতে। বাচ্চারা খুবই মজা করেছে। বর্ণাঢ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে।

দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনিন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলিপ সরকার বলেন, আমাদের এখানে প্রতি বছর নতুন আঙ্গিকে দুর্গাপূজা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার টাইটানিক জাহাজের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ। এটি তৈরি করতে প্রায় এক মাস লেগেছে। 

তিনি আরও বলেন, আমাদের প্রতিবছর ব্যতিক্রম কিছু করার চেষ্টা থাকে। এ বছরও প্রচুর মানুষ আমাদের পূজার আয়োজনে শামিল হয়েছেন। জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে হওয়ায় অনেকেই সহজেই চলে আসতে পারছেন। শুধু শহরের মানুষ নয় খুলনা, যশোরসহ আশপাশের আরও বিভিন্ন এলাকার মানুষ এটি দেখতে আসছেন। করোনা মহামারির কথা মাথায় রেখে মাস্ক ও সেনিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। প্যান্ডেল, ডিজিটাল প্রতিমা, বর্ণাঢ্য আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ সেপ্টেম্বর, ২০২৬)
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে