মিরসরাইয়ে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১০:৫০আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১:০৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের মোস্তফা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—সুফি সাহেবের ছেলে মোস্তফা সওদাগর (৫৬), তার স্ত্রী জোছনা আরা (৪৫) এবং তাদের ছেলে আহম্মদ হোসেন (২৫)।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে মোস্তফা সওদাগরের বড় ছেলে ছাদেক হোসেনকে (৩০) আটক এবং তার স্ত্রী আইনুর নাহারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মোস্তফা সওদাগরের ছোট ছেলে আলতাফ হোসেন বলেন, ভোরে বড় ভাই ছাদেক হোসেন আমাকে ফোন দিয়ে বলেন, ‘বাড়িতে ডাকাত এসেছিলো। বাবা, মা ও মেজো ভাইকে (আহম্মদ হোসেন) জবাই করে ফেলেছে। তুই তাড়াতাড়ি আয়, তাদের হাসপাতালে নিতে হবে’। আমি বাড়িতে এসে দেখি বাবা, মা আর মেজো ভাইয়ের নিথর দেহ ঘরে পড়ে আছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় ঘরে বাবা, মা, বড় ভাই ও তার স্ত্রী এবং মেজো ভাই ছিল। আমি চাকরির কারণে বারইয়ারহাট মাছের আড়তে থাকি। আমার বাবা কিছু জায়গা জমি মেজো ভাইকে দিয়ে দিয়েছিলেন। ওটা নিয়ে বড় ভাইয়ের সঙ্গে প্রায় ঝগড়া হতো। আগামীকাল শুক্রবার মেজো ভাইয়ের বিয়ের ফর্দ হওয়ার কথা ছিল।

জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকায় মোস্তফা সওদাগর ও আহম্মদ হোসেনের একটি মুদি দোকান আছে বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়দ্রুত চাকমা বলেন, ভোর ৫টায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মোস্তফা সওদাগরের বাড়িতে গিয়ে দেখি, তিন জনের রক্তাক্ত লাশ পড়ে আছে। তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। সবার পিঠ, বুক ও গলায় একাধিক জখম রয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মোস্তফা সওদাগরের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার স্ত্রী আইনুর নাহারও পুলিশ হেফাজতে। ঘটনা তদন্তের জন্য চট্টগ্রাম থেকে পিবিআই আসছে। তারা আসলে সুরতহাল প্রতিবেদন করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম