ডিগ্রি ছাড়াই হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন তিনি  

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১৯:১০ আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:১০

নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ভুয়া চিকিৎসকের নাম তানবির আহমেদ সরকার (৩৬)। তিনি কুমিল্লার দেবিদ্বারের শিবনগর এলাকার আব্দুল মতিন সরকারের ছেলে। 

র‌্যাব জানিয়েছে, তানবির দীর্ঘদিন ধরে নিজেকে সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিলেন। তার কাছে নিবন্ধিত চিকিৎসক হিসেবে এমবিবিএস সনদ এবং বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন টেস্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া চিকিৎসক তানবিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বাক্ষরিত আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট জব্দ করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।’ 

ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে আছে হাসপাতাল
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১৬৭৪
প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার
সর্বশেষ খবর
রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক কোথায়, কবে?
ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক কোথায়, কবে?
রাজধানীতে এত এত রিকশা, চালকদের টয়লেট কোথায়?
রাজধানীতে এত এত রিকশা, চালকদের টয়লেট কোথায়?
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির