করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২৫, ০০:০৯আপডেট : ০১ জুলাই ২০২৫, ০০:১১

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চিকিৎসকসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামিরা হলেন- ঢাকার বনানীতে অবস্থিত প্রভা হেলথ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক সিমিন এম আকতার, পরিচালক জাহিদ হোসেইন এবং জুনিয়র সায়েন্টিফিক অফিসার রেজোয়ান আল রিমন।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার। বাদীপক্ষের আইনজীবী হাসান আলী চৌধুরী বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তিন আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের মার্চে বাদী অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে গেলে সেখানে এনজিওগ্রাম করানোর আগে করোনা নেগেটিভ সনদ চাওয়া হয়। এরপর তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করে প্রভা হেলথ ডায়াগনস্টিক সেন্টারে নমুনা জমা দেন। প্রতিষ্ঠানটি জানায়, তার করোনা পরীক্ষার ফল পজিটিভ। কিন্তু প্রতিবেদনে নমুনা সংগ্রহের সময় দেখানো হয় রাত ৯টা (২১টা), অথচ নমুনা নেওয়া হয়েছিল বিকাল ৪টায়। পরে উপসর্গ না থাকায় আরেকটি হাসপাতালে পরীক্ষা করালে সেখানে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তিনি রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়ে হার্টে দুটি রিং পরান।

আবদুস সাত্তার বলেন, ‘করোনা পরীক্ষার নামে প্রতারণা করেছে প্রভা হেলথ। আমার মতো আরও অনেক রোগীর সঙ্গে এমন আচরণ করেছে তারা। এ জন্যই মামলা করেছি।’

প্রভা হেলথ ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন জানান, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। কাগজপত্র হাতে পাওয়ার পর আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

/এএম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ