বরগুনায় একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন

বরগুনা প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ১৫:৪৪আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৫:৪৪

বরগুনায় আবারও বাড়ছে ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা। এই মৌসুমে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। একদিনে নতুন করে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৯৩ জনে। বর্তমানে জেলায় মোট ২১৭ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭৩।

জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২০ জন। এর মধ্যে তালতলীতে ৬, বেতাগী ১, বামনায় ১১ ও পাথরঘাটায় ২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২১৭ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮০৮ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২১ জন। জেলায় রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৭।

বরগুনা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. আশিকুর রহমান বলেন, বৃষ্টি কমলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বৃষ্টির পর জমে থাকা পানির মধ্যেই এই এডিস মশার লার্ভা জন্মায়। এখনও যে পরিস্থিতি তাতে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে মশা নিধনের কাজ নিয়মিত করতে থাকলে আশা করি আক্রান্তের হার কমবে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী