তালেবানের প্রশংসা করলেও স্বীকৃতি দেয়নি রাশিয়া

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ২০:৫১ আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২২:৪২

আফগানিস্তানকে স্থিতিশীল করতে তালেবান সরকারের প্রচেষ্টার প্রশংসা করলেও স্বীকৃতি দেয়নি রাশিয়া। জঙ্গি গোষ্ঠীগুলো পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করায় নিজেদের উদ্বেগও প্রকাশ করেছে দেশটি। আফগানিস্তান ইস্যুতে চীন ও পাকিস্তানসহ দশটি দেশ নিয়ে আয়োজিত বৈঠকে নিজেদের এই অবস্থান তুলে ধরেছে মস্কো।

মধ্য আগস্টে তালেবান আফগানিস্তান দখলের পর তালেবানের এটিই প্রথম হাই-প্রোফাইল আন্তর্জাতিক বৈঠক। বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, এক নতুন প্রশাসন এখন ক্ষমতায়। সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা আনতে আমরা তাদের প্রচেষ্টা দেখছি।

ল্যাভরভ আরও বলেন, ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো অনেক জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের নিরাপত্তা শূন্যতার সুযোগে নিজেদের পাল্লা ভারী করতে চাইছে।

আলোচনায় যুক্তরাষ্ট্র অংশগ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

মানবিক সংকট ও শরণার্থীদের ঢল ঠেকাতে কাবুলকে কার্যকর সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে তালেবান প্রতিনিধির নেতৃত্ব দিচ্ছেন উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকেও তালেবান দলের নেতা ছিলেন।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তান দখল করে। পরে অন্তর্বর্তী সরকার গঠন করে তারা। যদিও এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি কোনও দেশ। 

/এএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়ে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তারপর যা ঘটলো
সর্বশেষ খবর
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার