যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন না হওয়ায় ৪০ সচিবকে বিবাদী করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১১:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৩:০৬

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন না হওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ ৪০টি মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বিবাদী করা হয়েছে। একইসঙ্গে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের আর্জি যুক্ত রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে রিট দায়েরের বিষয়টি বৃহস্পতিবার (২১ অক্টোবর) নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহীনুজ্জামান।

হাইকোর্টের আদেশ অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের রায় বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং রায় বাস্তবায়নে কেন নির্দেশনা দেওয়া হবে না সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে। এছাড়া রায় বাস্তবায়নের একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

২০০৮ সালের ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী কর্মস্থল ও শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে দিকনির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করেন। এর শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের (বর্তমানে প্রধান বিচারপতি) নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

একযুগেরও বেশি সময় আগের রায়ে হাইকোর্ট দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠনসহ বেশকিছু নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও রায় অনুযায়ী বাস্তব চিত্র বদলায়নি। তাই এর বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে আবারও রিট দায়ের হলো।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
এসআই আলতাফ হত্যায় আরও তিন আসামির স্বীকারোক্তি, দুজন ৫ দিনের রিমান্ডে 
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ