‘চুল কেটে দেওয়া’ শিক্ষিকাকে বহিষ্কার না করায় শিক্ষার্থীর বিষপান

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ১৫:৪৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:৩৬

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আবারও আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সেখানে বক্তব্য দেওয়াকালে প্রকাশ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রফিকুল ইসলাম শামীম নামে এক শিক্ষার্থী। 

রবিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। রফিকুল ইসলাম সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন ও রাকিব হোসেন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বক্তব্য দিচ্ছিলেন শামীম। এ সময় হঠাৎ পকেট থেকে একটি বিষের বোতল বের করে সবার সামনে পান করেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) রাকিব হাসনাত বলেন, রফিকুল ইসলাম শামীম নামে এক শিক্ষার্থীকে দুপুর পৌনে ১টার দিকে ভর্তি করা হয়েছে। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। তিনি এখন শঙ্কামুক্ত।

চুল কেটে দেওয়া শিক্ষিকার বিষয়ে সিদ্ধান্ত না আসায় ফের অনশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে গত শুক্রবার রাত থেকে দ্বিতীয় দফায় আবারও আন্দোলন ও আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে সিন্ডিকেট সভায় কোনও সিদ্ধান্ত না নেওয়ায় দ্বিতীয় দফায় আবারও অনশনের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে: পরিবেশ উপদেষ্টা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ২ দিনের আল্টিমেটাম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি