রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ২ দিনের আল্টিমেটাম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪০

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের সড়কে নবম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীরা দুই দিনের আল্টিমেটামও দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত ডিপিপির (ডেভলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) ফাইল পরিকল্পনা মন্ত্রণালয়ে না গেলে আগামী ২ ফেব্রুয়ারি সচিবালয়ে অবস্থান কর্মসূচি, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনকালে দুপুর পৌনে ১টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের স্থায়ী ক্যাম্পাসের এই দাবি সরকার বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ডিপিপি একনেকে অতি দ্রুত পাস করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কাজ শুরু করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক দাবি করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য ২২৫ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০ একর জমির ওপর যখন-তখন ক্যাম্পাস নির্মাণ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পাঠিয়েছিলাম।’

/এমএএ/
সম্পর্কিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে: পরিবেশ উপদেষ্টা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সর্বশেষ খবর
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
কফি ন্যাপ কী? এই কৌশল কেন এত কার্যকর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন