আবারও রাস্তায় বিনিয়োগকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৫:৫৯আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:০৩

গত সপ্তাহের দরপতন, আর চলতি সপ্তাহের শুরুর দিন রবিবারের পর সোমবারও (২৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে বড় দরপতনের প্রতিবাদে দুপুরে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দ্রুত দরপতন থেকে পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর দাবি জানান তারা।

একইসঙ্গে গত ১০ অক্টোবর থেকে চলা এ দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের বিচারের আওতায় আনার  দাবি জানান বিনিয়োগকারীরা।

প্রসঙ্গত, দুই বছর আগে এভাবেই রাস্তায় নামতেন বিনিয়োগকারীরা।

সোমবার (২৫ অক্টোবর) শেয়ার বাজার সূচকের পতনের মাধ্যমে শুরু হয়। মাত্র সোয়া এক ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে যায়। সূচকের এ ধারা অব্যাহত ছিল দুপুর ১২টা ৩৬ মিনিট পর্যন্ত। তাতে লেনদেনের আড়াই ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক কমে যায় ১৬৪ পয়েন্ট। এরপরই এ দরপতনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভে নামেন বিনিয়োগকারীরা।

তবে দুপুর ১টার পর থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে সূচক বাড়তে শুরু করে। তাতে দুপুর ২টা পর্যন্ত  দেখা গেছে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৩১১টির, আর ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
সর্বশেষ খবর
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
কাঁদলেন মির্জা ফখরুল
কাঁদলেন মির্জা ফখরুল
জার্মানিতে ফুল-ডিস্ট্যান্স ট্রায়াথলনে বাংলাদেশের মোস্তাফিজুর
জার্মানিতে ফুল-ডিস্ট্যান্স ট্রায়াথলনে বাংলাদেশের মোস্তাফিজুর
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক