আগুনে দগ্ধ একই পরিবারের ৬ সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ নভেম্বর ২০২১, ১০:৫৮আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১২:০৭

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলি এলাকায় একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ নভেম্বর) দিবাগত রাতে উত্তর কাট্টলি এলাকার কমিউনিটি সেন্টার মোড় এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মো. শাহাজাহান (২৫), সাজেদা বেগম (৪৫), স্বাধীন (৭), রেশমি আক্তার মাহি (১০), দিলরুবা বেগম, (২২) ও জীবন (১৪)।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, তাদেরকে উদ্ধার করে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকবর শাহ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জেনেছি, রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। 

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন বলেন, দগ্ধদের মধ্যে দিলরুবা বেগম ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারও শরীরের ৩৫ থেকে ৮৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দিলরুবার সাত শতাংশ শরীর পুড়ে গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে