শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেবে ফ্রান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৯:৩৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো জন্য তৈরি ফ্রান্স। মঙ্গলবার (৯ নভেম্বর) প্যারিসে পৌঁছানোর পর দ্য গল বিমানবন্দরে তাকে এই সম্মান দেওয়া হবে।

সোমবার (৮ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ‘বিমানবন্দরে লাল গালিচার পাশাপাশি আর্মস স্যালুট দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।’

এখানেই শেষ নয়। এলিসি প্রাসাদেও প্রধানমন্ত্রীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত। এর পাশাপাশি প্রাসাদেও আর্মস স্যালুট দেওয়া হবে।

রাষ্ট্রদূত বলেন, ‘এছাড়া লা ইনভালিদাস অর্থাৎ যুদ্ধে নিহত সৈনিকদের স্বীকৃতি দেওয়ার জন্য মনুমেন্টে গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’

পাঁচ দিনের সফরে মঙ্গলবার প্যারিসে যাচ্ছেন শেখ হাসিনা। সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া ফ্রান্সের সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার, প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে, এয়ারবাস ও থ্যালাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা সইয়ের পাশাপাশি নিরাপত্তা খাতে একটি লেটার অব ইনটেন্ট সই হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
তারেক রহমানের ভাষাতেই দেশবাসীকে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
ভারতে হাইড্রোজেনচালিত ট্রেন চালু, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ দাবি মোদির
সর্বশেষ খবর
বিশ্বকাপের সবচেয়ে দামি ম্যাচ কোনগুলো, টিকিট পেতে খরচ কত?
বিশ্বকাপের সবচেয়ে দামি ম্যাচ কোনগুলো, টিকিট পেতে খরচ কত?
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত
ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
ভাইকে খুনি দিয়ে হত্যার পর আদালতে বোন দিলেন ধর্ষণের বর্ণনা
ভাইকে খুনি দিয়ে হত্যার পর আদালতে বোন দিলেন ধর্ষণের বর্ণনা