জলবায়ু বিপর্যয়: প্রতীকী কারাগারে বিশ্বনেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৫:৫২আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৫:৫২

জলবায়ু বিপর্যয় রোধে ব্যর্থতার দায়ে প্রতীকী কারাগারে বিশ্বনেতাদের বন্দি করে প্রতিবাদ জানিয়েছে ‘স্টপ এমিশনস নাও বাংলাদেশ’। বুধবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ জানায় সংগঠনটি।

সংগঠন থেকে বলা হয়, জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি। কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বিশ্বনেতারা কার্যকর পদক্ষেপ গ্রহণে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পৃথিবীব্যাপী প্রাণ-প্রকৃতির অস্তিত্ব বিনাশের পথে, তার পরও তারা কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাই জলবায়ু বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া, উদাসীনতা ও ব্যর্থতার প্রতিবাদে বিশ্বনেতাদের প্রতীকী খাঁচায় বন্দি করে প্রতিবাদ জানানো হচ্ছে।

তারা আরও বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে প্রকৃতি চরম অসহিষুষ্ণ হয়ে উঠেছে। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো প্রান্তিক দেশগুলো। এর কারণে বাংলাদেশের এক কোটি ৯০ লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে। এসব শিশুর এক-চতুর্থাংশের বয়স পাঁচ বছরের কম।

তারা অভিযোগ করেন, শিল্পোন্নত দুনিয়ার বিশেষ করে জি-২০ দেশগুলোর লাগামহীন কার্বন নিঃসরণ এবং মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী। পৃথিবীব্যাপী জলবায়ু বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কপ-২৬ অনুষ্ঠিত হলেও শুধু আলোচনা ছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে আর কোনও পদক্ষেপ গ্রহণ বা কোনও প্রকার সফলতা দেখা যাচ্ছে না।

প্রতিবাদ সভার অতিশিগগিরই বিশ্ব নেতাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে
মিথ্যা অভিযোগে অভিযুক্ত দিবস
মিথ্যা অভিযোগে অভিযুক্ত দিবস
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি