কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১০:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১০:৪৯

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাংগা ইউনিয়নে রামপ্রসাদের চর ভোটকেন্দ্রে হামলা চালিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীকে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় প্রার্থীসহ আরও পাঁচ ব্যক্তি আহত হন।
বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের অভিযোগ নৌকার প্রার্থী লতিফ সরকারের কর্মী ও সমর্থকরা এই হামলা চালিয়েছেন। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ভোটগ্ৰহণের ১০ মিনিটের পরই সহিংসতা শুরু হওয়ায় পরবর্তীতে রামপ্রসাদের চর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। দুই ঘণ্টা পর আবারও পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ১০ টায় পুনরায় ভোটগ্ৰহণ শুরু হয়। হামলার সময় চল-টেঁটা হাতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের অভিযোগ, মেঘনা উপজেলার একটি চরাঞ্চল এলাকায় চালিভাংগা ইউনিয়ন। এই ইউনিয়ন খুবই দুর্গম। নদীপথ ছাড়া বিকল্প কোনও যাতায়াতের ব্যবস্থা নেই। ইউনিয়নের রামপ্রসাদের চর কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলে তিনি কেন্দ্রে প্রবেশ করলে নৌকার প্রার্থী লতিফ সরকারের সমর্থকরা হামলা চালিয়ে আহত করে।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছি, তবে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন না করায় নৌকার প্রার্থী ও সমর্থকরা পেশী শক্তি ব্যবহার করছেন। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদ চর কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলা তৈরি হয়। একজন প্রার্থী আহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের