কারাগারে থেকে নির্বাচনে জয়ী বিএনপি নেতা

নোয়াখালী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৩:৪০আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৩:৫৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. বাহারুল আলম নামে বিএনপির এক প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। বাহারুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কারাবন্দি।

রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। 

তিনি বলেন, আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. বাহারুল আলম তিন হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন দুই হাজার ৮৯১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. নূুর রহমান এক হাজার ৮৯৯ ভোট পেয়ে তৃতীয় এবং আওয়ামী লীগের প্রার্থী আরিফুর রহমান মাহমুদ নৌকা প্রতীক নিয়ে এক হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার মামলায় গত প্রায় ১৫ দিন আগে বাহারুলকে গ্রেফতার করা হয়। এরপর নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার অনুসারীরা নির্বাচনি প্রচারণা চালিয়ে যান। এর মধ্যে আদালতে জামিন আবেদন প্রার্থনা করা হলেও তা নামঞ্জুর করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম