শিক্ষার্থীকে ধর্ষণ, প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৮:৫৬আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:৩১

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পড়ানো শেষে বাড়িতে পৌঁছে দেওয়ার বাহানায় ধর্ষণের অভিযোগে আবদুস সবুর (৩০) নামে এক প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঘটনার প্রায় আট বছর পর মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুড়িগ্রামের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এই আদেশ দেন। স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আবদুস সবুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামের আবদুন নূরের ছেলে। সাজা ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে প্রাইভেট পড়াতেন সবুর। ২০১৩ সালের ১৯ মে রাতে তাকে বেশি সময় ধরে পড়ান। পরে রাত ৯টার দিকে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পথে একটি বাঁশঝাড়ের আড়ালে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িতে পৌঁছেও দেন সবুর। রাতে ওই ছাত্রী তার অভিভাবকদের কিছু না বললেও পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে ঘটনা প্রকাশ হয়ে পড়লে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সবুরকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ আট বছর পর মঙ্গলবার বিকালে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রাজ্জাক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ
সর্বশেষ খবর
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা