এতিমখানায় তিন শিক্ষার্থীকে মারধর, মাদ্রাসা সুপার আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৮:০৮আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮:১৮

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদ্রাসার এতিমখানায় তিন শিশুকে মারধরের অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা আবদুল মুকিতকে (৪০) আটক করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

হাজি ইউসুফ আলী হাফিজিয়া এতিমখানা দাখিল মাদ্রাসার মোহতামিম (অধ্যক্ষ) আবদুল মুকিত। তিনি উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। 

গত বছরের ডিসেম্বরে তিন শিশুকে মারধর করেন তিনি। রাতে ঘুমের মধ্যে ঘরের মেঝেতে প্রস্রাব করায় আবদুল মুকিত তাদেরকে মারধর করেন বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

দুই মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পাজামা-পাঞ্জাবি পরা তিন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। আবদুল মুকিত তাদের মধ্যে এক শিশুর দুই হাতে স্টিলের স্কেল দিয়ে বারবার আঘাত করছেন। মারধরের শিকার শিশুরা চিৎকার করছে। মুকিতের হাতে-পায়ে ধরেও রক্ষা পায়নি তারা। ওই কক্ষে আরও তিন শিক্ষক ছিলেন। তাদের মধ্যে এক শিক্ষক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আবদুল মুকিতকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’