এবারও সেরা করদাতা কাউছ মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২১:২৭

এবারও দেশের সেরা করদাতা হলেন মো. কাউছ মিয়া। ২০২০-২১ করবর্ষে তিনি  সবচেয়ে বেশি কর দিয়েছেন। এরই স্বীকৃতি হিসেবে বিগত কয়েক বছরের মতো এ বছরও তাকে ব্যবসায়ী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেওয়া হবে। তিনি হাকিমপুরী জর্দা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। বর্তমানে তিনি থাকেন রাজধানীর আগা নওয়াব দেউড়ি লেনে।

কাউছ মিয়ার আদিবাড়ি চাঁদপুর জেলায়। অশীতিপর এই ব্যবসায়ীর জর্দার পাশাপাশি শিপিংসহ অন্য ব্যবসাও রয়েছে। এর আগেও তিনি কয়েকবার শীর্ষ ১০ করদাতার তালিকায় ছিলেন।

এবার তিনিসহ সেরা করদাতার হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ডপ্রাপ্তদের তালিকার গেজেট প্রকাশ করেছে। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী সম্প্রতি ২০২০-২১ করবছরে ব্যক্তিপর্যায়ে ৭৫, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ডপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে এনবিআর।

ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে ক্যাটাগরি রয়েছে পাঁচটি—সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ।

আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি- ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য।

ব্যক্তিপর্যায়ের সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান। এছাড়া সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে নাম এসেছে খাজা তাজমহল, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান ও ডা. মোস্তাফিজুর রহমানের।

ব্যবসায়ী ক্যাটাগরিতে হাজী মো. কাওছার ছাড়াও সেরা করদাতা তালিকায় রয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম মজুমদার, পলমল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাফিস সিকদার, চট্টগ্রামের ব্যবসায়ী শওকত আলী চৌধুরী ও পুরান ঢাকার আনোয়ার হোসেন।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
১১ মাসে এনবিআরের রাজস্ব আদায় ছাড়ালো ৩ লাখ ৬০ হাজার কোটি
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
এবার রিটার্ন জমা দিতেই হবে, না দিলে বাড়বে ঝামেলা
সর্বশেষ খবর
ঘানার রক্ষণে আটকে গেলো ইংল্যান্ড
ঘানার রক্ষণে আটকে গেলো ইংল্যান্ড
আরও একটি সুখবর পেলেন মেসি
আরও একটি সুখবর পেলেন মেসি
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ঘানার রক্ষণে আটকে ইংল্যান্ড, গোলশূন্য প্রথমার্ধ
ঘানার রক্ষণে আটকে ইংল্যান্ড, গোলশূন্য প্রথমার্ধ
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা