ঢামেকে নতুন সাজে চালু হচ্ছে ‘শিশু বহির্বিভাগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৯:০৬আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯:৪৯

নতুন সাজে চালু হতে যাচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘শিশু বহির্বিভাগ’। এক সপ্তাহের মধ্যে এটি চালু হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। শনিবার (২০ নভেম্বর) দুপুরে নতুন সাজের এ বিভাগটি পরিদর্শন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

তিনি বলেন, প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর শিশু রোগী আসে এ হাসপাতালে। অন্য সব বিভাগের রোগী ও স্বজনদের চাপে বহির্বিভাগে শিশুদের দেখাতে এসে অভিভাবকদের অনেক কষ্ট করতে হতো। শিশুদের বিনোদনের জন্যও ছিল না তেমন কোনও ব্যবস্থা। সবদিক বিবেচনা করে সম্প্রতি বহির্বিভাগে নতুন সাজে আলাদা করে ‘শিশু বহির্বিভাগ’ চালু করা হচ্ছে।

ঢামেকে নতুন সাজে চালু হচ্ছে ‘শিশু বহির্বিভাগ’

এতে শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন রকমের খেলাধুলার সামগ্রী থাকছে জানিয়ে নাজমুল হক বলেন, দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে শিশুদের জন্য আকর্ষণীয় বিভিন্ন চিত্র। রোগী দেখার জন্য চিকিৎসকদের জন্য রয়েছে ১০/১২টি কক্ষ। আর অপেক্ষায় থাকা রোগী ও স্বজনদের বসার ব্যবস্থাও থাকছে।

হাসপাতালের পরিচালক বলেন,  এখানে শুধু শিশুদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। শিশুদের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। যেসব রোগীর ভর্তির প্রয়োজন হবে, তাদের ভর্তি করা হবে। এ বিভাগটি চালু হয়ে যাওয়ার পর  শিশুদের চিকিৎসা নিতে আসা রোগীদের আর কষ্ট পেতে হবে না।

ঢামেকে নতুন সাজে চালু হচ্ছে ‘শিশু বহির্বিভাগ’

/এআইবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ঢামেকে কারাবন্দির মৃত্যু
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা