ভাড়া নিয়ে বিতণ্ডায় যৌন হয়রানির অভিযোগ, সড়কে বদরুন্নেসার শিক্ষার্থীরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১২:৫৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩:৪৬

হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের কন্ট্রাক্টর এক ছাত্রীকে ‘অকথ্য ভাষায়’ গালাগালসহ ধর্ষণের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই কন্ট্রাক্টরের বিচারসহ তিন দফা দাবিতে রবিবার (২১ নভেম্বর) সড়ক অবরোধ করে আন্দোলন করেছে রাজধানীর বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় না আনা হলে মঙ্গলবার ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার (২১ নভেম্বর) সকাল থেকে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা চানখারপুর, বকশীবাজার ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতল এলাকার সড়কে বিক্ষোভ করেন। তাদের সঙ্গে ইডেন মহিলা কলেজসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে অংশ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের এক সহপাঠী ঠিকানা পরিবহনের একটি বাসে করে শিক্ষা প্রতিষ্ঠানে আসার সময় হাফ ভাড়া দিতে চাইলে বাসের  কন্ট্রাক্টর এসময় ওই শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এমনকি তাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে তারা অভিযোগ করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।

ভাড়া নিয়ে বিতণ্ডায় যৌন হয়রানির অভিযোগ, সড়কে বদরুন্নেসার শিক্ষার্থীরা 

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, তারা বাসে উঠলে সংরক্ষিত আসন পান না, চলন্ত বাস থেকেই তাদের দ্রুত নামতে বলা হয়, হাফ ভাড়া নেওয়া হয় না। বাস চালকের সহকারী ও কন্ট্রাক্টর সবসময় কথা শোনায়, হয়রানি করে; এসব বন্ধ করতে হবে। হাফ ভাড়া নিতে হবে, বাসে যৌন হয়রানি বন্ধ করতে হবে এবং বাসে ওঠা ও নামার সময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা আজকের মতো আন্দোলন সমাপ্ত ঘোষণা করেন। দাবি পূরণ না হলে মঙ্গলবার পুনরায় তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে।

বদরুন্নেসার শারমিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘ঠিকানাসহ সবগুলো পরিবহনের বাসে মেয়েদের হয়রানি করা হয়। আমাদের কোনও আসন দেওয়া হয় না। আবার হাফ ভাড়া দিলে আমাদের অশ্লীল কথা শুনতে হয়।

ডিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইউম জানান, শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি