দুর্বৃত্তের হামলায় আহত শ্রমিকলীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ২২:২৮আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:২৮

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শ্রমিকলীগ নেতা রেজাউল করিম রেজা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ নভেম্বর) বিকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে রেজাউলের খালাতো ভাই জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। রেজাউল শহরের দেওলা এলাকার আজাদ আলমগীরের ছেলে।

জানা গেছে, গত রবিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউল করিম রেজা দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তার হাত, পা, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত রেজাউলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি ওই হাসপাতালেই লাইফ সাপোর্টে ছিলেন।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেনি। তবে হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে।’

এদিকে, রেজাউলের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের ধরার দাবিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে শ্রমিকলীগ, ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে টাঙ্গাইল শহীদ মিনারে সমাবেশ করা হয়। সেখানে বক্তারা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানান। 

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি