মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ০৮:২৯আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:২৯

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের মাহমুদ সরদারের ছেলে।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনাটি ঘটে।

রনির সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা (পরিবারের সদস্যরা) সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

রনির বাবা মাহমুদ সরদার বলেন, ‘আড়াই বছর আগে পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করে রনি। শুরু থেকে সে কনস্ট্রাশনের কাজ করতো। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিঁড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যায়। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে মৃত্যুর সংবাদটি আমাদের জানায়।’

রনির বন্ধু আশিক বলেন, ‘মৃত্যুর সংবাদ তার সহকর্মীরা মোবাইল ফোনে তার পরিবারে জানায়। আর্থিক সচ্ছলতার আশায় রনিকে মালয়েশিয়ায় পাঠিয়েছিল তার পরিবার। আমরা তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।’

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, ‘রনি আড়াই বছর যাবৎ মালয়েশিয়ায় কাজ করতেন। আজ (শনিবার) সকালে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের পাশাপাশি প্রবাসীরা চেষ্টা চালাচ্ছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী