মঙ্গলবার দুপুরে বিএনপির সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৭:১৭

দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে  মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। এদিন দুপুর একটায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

সোমবার (২৯ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাবেশ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের জায়গায় চলে এসেছেন। রবিবার (২৮ নভেম্বর) মেডিক্যাল বোর্ডও তার শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত যা তুলে ধরেছে তা উদ্বেগজনক।’

‘সেখানেও চিকিৎসকরা তার অবনতিশীল গুরুতর শারীরিক অবস্থার কথা বলেছেন।  প্রচণ্ড এক ঝুঁকির মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন। দেশে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়ার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে তার বিদেশে উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন।’ উল্লেখ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
আরেক অসুস্থ কারাবন্দীর ঢামেকে মৃত্যু
আরেক অসুস্থ কারাবন্দীর ঢামেকে মৃত্যু
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার