গরুর রান ছোট-বড় করা নিয়ে বাগবিতণ্ডা, বড় ভাইকে ‘পিটিয়ে হত্যা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জুন ২০২৫, ১৭:১৭ আপডেট : ০৮ জুন ২০২৫, ১৭:১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোরবানির মাংস কাটা নিয়ে বাগবিতণ্ডার জেরে বড় ভাই দুলাল মিয়াকে (৫২) পিটিয়ে এবং মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই রুবেল মিয়ার বিরুদ্ধে। নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটির মৃত ওমর আলীর ছেলে।

এ ঘটনার পর পরিবার এবং স্বজনদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ঘটনার পর আজ রবিবার (৮ জুন) সকালে নিহত দুলাল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে বিজয়নগর থানা পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, পরিবারের জায়গাজমি নিয়ে ছোট ভাই রুবেলের সঙ্গে দুলাল মিয়ার পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ চলে আসছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তিক্ততাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এর মধ্যে গতকাল শনিবার ঈদের দিন দুপুর ২টার দিকে কোরবানির মাংস কাটার সময় গরুর পায়ের রান ছোট-বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাই রুবেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল উত্তেজিত হয়ে দুলাল মিয়াকে মারধর করে জোরপূর্বক তার মুখে বিষ ঢেলে দেয়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান দুলাল মিয়া। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পর আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। পরে মরদেহ পুলিশ হেঠাজতে নেওয়া হয়। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে ছোট ভাই রুবেল পলাতক রয়েছেন।’

তিনি আরও জানান, স্বজনরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের ব্যাপারে কাজ চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
গভীর রাতে বেঁধে মারধর, পরদিন সেতুর নিচ থেকে লাশ উদ্ধার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক