টপ অর্ডারের ব্যর্থতাই পার্থক্য গড়ে দিয়েছে: মুমিনুল

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে 
৩০ নভেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬:২৫

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর টেস্টেও হার সঙ্গী হয়েছে বাংলাদেশ দলের। ব্যাটিং ব্যর্থতায় পঞ্চম দিনের প্রথম সেশনেই ৮ উইকেটে হার দেখেছে। প্রথম টেস্ট হারের কারণ হিসেবে দুই ইনিংসে টপ অর্ডারের দ্রুত পতনকে সামনে আনলেন মুমিনুল।

চট্টগ্রাম টেস্টের হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরেও বাংলাদেশের যাত্রা শুরু হলো খালি হাতে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল জানালেন, দুই ইনিংসের প্রথম ঘণ্টাই মূলত পার্থক্য গড়ে দিয়েছে, ‘আমি মনে করি দুই ইনিংসের প্রথম ঘণ্টাই আমাদের হারের কারণ। প্রথম ইনিংসে মুশফিকুর এবং লিটন দলকে গিয়ে নিয়েছে। যদি আমরা আরও ১০০ রান পেতাম, তাহলে ভিন্ন কিছু হতো’

টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে মুশফিক-লিটনের ২০৬ রানের জুটি বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রেখেছে। দ্বিতীয় ইনিংসেও একই চিত্র ছিল ব্যাটিংয়ে। ২৫ রান তুলতেই ফের স্বাগতিকরা হারায় ৪ উইকেট।

সব মিলিয়ে টপ অর্ডারের এই ব্যর্থতাই বড় সংগ্রহের পথে বাধা হয়েছিল। মুমিনুলের উপলব্ধি, ‘আমি বলবো আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। চার নম্বর পর্যন্ত বড় ইনিংস না হলে সেখানে ভালো করা সম্ভব নয়। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নেই (আসলে ৪৯/৪)। দ্বিতীয় ইনিংসেও ওরকম (২৫/৪)। ওপরের দিকে যদি এই অবস্থা হয়, তাহলে খেলায় ফেরা কঠিন। ওপরে কেউ অবদান রাখলে খেলাটা অন্য রকম হতো।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মিরের আকিব নবি
প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল ইসলাম
সর্বশেষ খবর
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
জবির আবাসন প্রকল্পে ইউটার্ন, ১৬০০ থেকে কমে আসন ৬০০ শিক্ষার্থীর
জবির আবাসন প্রকল্পে ইউটার্ন, ১৬০০ থেকে কমে আসন ৬০০ শিক্ষার্থীর
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৬)
গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন
গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল