ডিআরইউ’র সভাপতি মিঠু, সম্পাদক হাসিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৯:২৩আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২০:৪৪

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব নির্বাচিত হয়েছেন।

নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫০০ ভোট, তার নিকটতম মসিউর রহমান খান পেয়েছেন ৩৩৬ ভোট।

সহসভাপতি পদে ওসমান গনি বাবুল ৩৮৩ ভোট এবং তার নিকটতম রাশেদুল হক ৩৫৮ ভোট পেয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন (৭২৩), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭২৩), সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন (৯৭৩), কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু (৭৮০) নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে হাসান জাভেদ (৮২১), মাহমুদুল হাসান (৭৩৯), সোলাইমান সালমান (৭৩৯), সুশান্ত কুমার সাহা (৭০১), মো. আল আমিন (৬৮৬), এস কে রেজা পারভেজ (৬৬৫), মো. তানভীর আহমেদ (৬৪৪), সলিমুল্লাহ মেজবাহ (৬৪৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ ও অ্যাপায়ন সস্পাদক পদে আক্তারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। এক ঘণ্টা বিরতি দিয়ে ৬টা থেকে শুরু হয় ভোট গণনা। সর্বশেষ সংবাদ অনুযায়ী এক হাজার ৩২৬ জন সদস্য ভোট প্রদান করেছেন।‌

পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)- নির্বাচন-২০২২ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক ও দি ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী