সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১৩:৪৫আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৩:৪৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবের পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখলো, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করলো, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করলো। পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করলো, পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতোকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইলো!’

বুধবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।

সারজিস লেখেন, ‘হবিগঞ্জ ও সিলেটে সন্ত্রাসী হামলার পর, রড দিয়ে আঘাত করে আলিফের চোখ নষ্ট করে ফেলার পর কয়েকদিন আগে গাজী সালাউদ্দিন তানভীর জনাব তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট করে। সেই লেখাটা দেখে আমরা তাকে জানাই, এই ধরনের লেখা আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিছুক্ষণ পরেই তিনি তার পোস্ট ডিলিট করেন।’

তিনি উল্লেখ করেন, ‘পরে আমরা দেখতে পাই, ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে ওই লেখার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরে আর এই ধরনের লেখার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বস্ত করেন। এ ছাড়াও পার্টির পক্ষ থেকে তাকে এই বিষয়ের জন্য শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেয়ার মতো গুরুতর শাস্তি দেওয়া হয়।’

এনসিপি নেতা আর লেখেন, ‘তারপরও বগুড়া জেলা বিএনপির নেতৃস্থানীয় একজন তার বিরুদ্ধে মামলা করে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভোর ৪টায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অথচ বিগত দুই বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে, কমেন্টে আমাদেরকে নিয়ে এমন কিছু নাই যেটা বলে নাই কিংবা লিখে নাই! যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে। অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ তুলে নিলো তাদের একজনকেও এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি!’

উল্লেখ্য, গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া সদর থানা পুলিশ মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী এ তথ্য দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
তারেক রহমান ক্ষমতায় থাকবেন না, পতন শুরু হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী 
ইসলামী ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও মুক্তিপণ আদায়, এনসিপি নেতাকে অব্যাহতি
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সর্বশেষ খবর
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
বিদেশি কোম্পানি থেকে একরাতেই চাকরি হারালেন কয়েকশো ভারতীয়
বিদেশি কোম্পানি থেকে একরাতেই চাকরি হারালেন কয়েকশো ভারতীয়
কী কারণে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল?
কী কারণে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল?
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে