সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার

জামালপুর প্রতিনিধি 
০৫ আগস্ট ২০২৬, ১৮:০৬ আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৮:০৬

জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৩৯১ কোটি টাকার বেশি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলার পলাতক আসামি সাবেক উপজেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪-এর জামালপুর সিপিসি-১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, মঙ্গলবার বিকালে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়। পরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় তাকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার আবদুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ।

র‍্যাব-১৪-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আবদুল ওয়াহেদকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ মে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক আবদুল ওয়াহেদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন গ্রাহকরা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আল আকাবা সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। কিন্তু ওই আমানত আত্মসাৎ করেন সমিতির পরিচালক ও তার সহযোগীরা। 

পুলিশ জানায়, মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন আবদুল ওয়াহেদ। ওই মামলাসহ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে এবং এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় র‍্যাব গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গ্রেফতার করা হয়।

এরই মধ্যে সমিতির অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত ৫ মে জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার সাবেক এই আমিরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং তার অনৈতিক কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকৃতি জানায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘আবদুল ওয়াহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানি জারি ছিল আদালতের। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার র‍্যাব তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে। সন্ধ্যায় আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

 

/এএম/ 
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার