ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ২২:০১ আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০২:৩৮

ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে জরুরি অবতরণ করলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। পাইলট একাধিকবার গো অ্যারাউন্ড করে ল্যান্ড গিয়ার রিলিজ করার চেষ্টা করেন। বারবার চেষ্টা করেও নোজ ল্যান্ড গিয়ার কাজ করছিল না। তখন পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে জরুরি অবতরণের সময় মেইন গিয়ার রানওয়ে ধাক্কায় নোজ ল্যান্ডিং গিয়ার রিলিজ হয়। ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর এরোড্রম অফিসার নজরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, অবতরণের আগমুহূর্তে বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা (চাকা বের না হওয়া) দেখা দেয়। এরপর বিষয়টি জানার পর বিমানবন্দর পরিচালক জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি আমরা ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করি। ইতোমধ্যে বিমানটি অবতরণের জন্য একাধিকার চেষ্টা করে। পরে চতুর্থবারের চেষ্টায় নিরাপদে অবতরণ করে।

তিনি আরও বলেন, ৪২ জন যাত্রী নিয়ে বিমানটি রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। কয়েকবার চেষ্টার পর রাত ৯টা ৪২ মিনিটে বিমানটি অবতরণ করে। বিমানের যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

/সিএ/এমআর/ইউএস/
সম্পর্কিত
বিমানে ওঠার পর মোবাইলে উড়োজাহাজ মোড চালু করতে বলা হয় কেন?
বিমানে খাবারের স্বাদ মাটির তুলনায় আলাদা লাগে কেন?
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
সর্বশেষ খবর
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ