আকাশপথে ঢাকামুখী যাত্রীর চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৫, ২২:১১আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২২:১১

ঈদুল ফিতরের চতুর্থ দিনে আকাশপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীচাপ আছে পর্যটন নগরী কক্সবাজারেও। আগাম টিকিট যারা কেটেছিলেন তারাই আজ দিনভর যাতায়াত করছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে এয়ারলাইন্স সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এবার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি মিলেছে। আগামী সপ্তাহে অফিসগুলো খুলবে। লম্বা ছুটি পেয়ে গ্রামে যাওয়া অনেকে আজ ফিরে আসছেন ঢাকায়। আবার কেউ কেউ ঢাকায় ফিরে ঘুরতে যাচ্ছেন কক্সবাজারে।

দেশের অন্য জেলাগুলো থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট না থাকায় কেউ কেউ প্রথমে ঢাকা এসে পরে ফ্লাইট বদলে কক্সবাজার যাচ্ছেন। সবমিলে আজ আকাশপথে ঢাকায় ফেরার চাপ আছে। উত্তরের জেলা সৈয়দপুর ও রাজশাহী থেকে বিমানে ঢাকায় ফেরা বেশি লক্ষ্য করা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ঢাকামুখী প্রতিটি রুটেই যাত্রীর চাপ রয়েছে। আমরা বিশেষ ফ্লাইটও পরিচালনা করছি। যারা আগাম টিকিট কেটেছেন তাদের জন্য সুবিধা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, আমাদের কক্সবাজার ‍রুটে আজ বাড়তি ফ্লাইট নেই। এরপরও যাত্রী চাপ রয়েছে। তবে ঢাকায় ফেরার যাত্রীর চাপ রয়েছে।

/এআই/এমকেএইচ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম