ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেলো ৩ বন্ধুর

চাঁদপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৪:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৪১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাসের চাপায় তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ধেররা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (৩৫), সুজন (৩০) ও মনির হোসেন (৩০)।

স্থানীয়রা জানায়, দুপুরে ছয় বন্ধু মিলে চাঁদপুরের একটি বিনোদন পার্কে মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাসের চাপায় তিন জনের মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলেই দুই জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তিন জনের মধ্যে দুই জন রাজমিস্ত্রি এবং একজন ইলেক্ট্রিক পণ্যের দোকানে কাজ করতেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে