নারায়ণগঞ্জে আবারও নৌকার মাঝি আইভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২১:২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর আস্থা রেখেছে আওয়ামী লীগ। তিনিই আবারও দলটির মনোনয়ন পেয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। একইসঙ্গে টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভকে। বৈঠক সূত্রে এসব খবর জানা গেছে।

আগামী ১৬ জানুয়ারি নাসিক ও টাঙ্গাইল-৭ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খান আহমেদ শুভ হলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের একমাত্র ছেলে। সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে টাঙ্গাইল-৭ আসনটি শূন্য হয়।

খান আহমেদ শুভ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রার্থী হতে আইভী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চার জনের মধ্যে আইভীকেই বেছে নিলো দল।

ক্ষমতাসীন দলের একজন নেতা বলেন, ‘আইভী দুই মেয়াদে নারায়ণগঞ্জে মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে তেমন কোনও বিতর্ক ওঠেনি। দায়িত্ব পালনে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই দলের শীর্ষ পর্যায় তাঁর ওপর আস্থা রেখেছে। আশা করি, নারায়ণগঞ্জের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।’

/ইএইচএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেফতার 
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে