ওমিক্রন: দক্ষিণ আফ্রিকায় চার দিনে চার গুণ

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫

গত চার দিনে দক্ষিণ আফ্রিকায় কোভিড রোগী বেড়েছে চার গুণ। যাদের প্রায় সবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। খবর সিএনএন-এর।

মঙ্গলবার দেশটিতে নতুন শনাক্ত ছিল ৪৩৭৩। শুক্রবার (৩ ডিসেম্বর) শনাক্ত হয় ১৬০৫৫ জন। দেশটির ন্যাশনাল ইন্সস্টিটিউ ফর কমিউনিকেবল ডিজিজ (এনআইসিডি)-এর দেওয়া তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ছাড়িয়েছে ৩০ লাখ। যেখানে শনাক্তের হারও ২৪ শতাংশের বেশি। এনআইসিডি আরও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্তের মধ্যে আগে কোভিড হয়েছিল এমন রোগীও আছে।

‘আগে যেটা হতো, কোভিডে একবার আক্রান্ত হলে সেটা ডেলটার সুরক্ষা হিসেবে কাজ করতো। কিন্তু ওমিক্রনের বেলায় সেটা আর হচ্ছে না।’ এমনটা জানালেন এনআইসিডির অণুজীববিজ্ঞানী আন ভন গটবার্গ।

গটবার্গ আরও জানালেন, ‘আমরা আশা করছি, নতুন রোগটি অতটা জটিলতা তৈরি করবে না।’

দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও মৃত্যুর সংখ্যা এখনও স্থিতিশীল রয়েছে। ৩ ডিসেম্বর মারা গেছেন ২৫ জন।

/এফএ/ 
সম্পর্কিত
নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩
ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল: শান্ত
‘দক্ষিণ আফ্রিকা খুব ভালো বোলিং করেছে, আমরা হয়তো গোছানো বোলিং করতে পারিনি’
সর্বশেষ খবর
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’
‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন