দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, শোক জানালো জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৬, ১৮:১০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৮:১০

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ জুলাই) এক শোক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ শোক জানান।

বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সময় ২৮ জুলাই ভোর ৩টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ছয় প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে এভাবে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জুবায়ের বলেন, মহান আল্লাহ তাআলা যেন নিহতদের শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাদের স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত হয়ে চিকিৎসাধীন অপর বাংলাদেশি নাগরিকের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

বিবৃতিতে তিনি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং আহত ব্যক্তির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত