‘প্রয়োজনে লংমার্চের ডাক দেবে জাকের পার্টি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৯:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:২৯

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের রুখতে প্রয়োজনে ঢাকামুখী লংমার্চের ডাক দেবে তার দল।

রবিবার (৫ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম বিভাগীয় জাকের পার্টি আয়োজিত দলের এক সভায় মোস্তফা আমীর এসব কথা জানান। এদিন রাত সাতটায় মোস্তফা আমীরের প্রেস সেক্রেটারি শামীম হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

মোস্তফা আমীর দাবি করেন, মহাজোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ক্ষুণ্ন করার চক্রান্ত চলছে ।

ফয়সল বলেন, ‘চক্রান্তে যদি দেশের চলমান উন্নয়ন ধারা ব্যাহত হয়, মুখ থুবড়ে পড়ে, মহাজোট সরকার যদি ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের সঙ্গে পেরে না উঠে তাহলে জাকের পার্টি প্রস্তুত আছে। জাকের পার্টি সেই শূন্যস্থান পূর্ণ করবে। জাকের পার্টি বসে থাকবে না।’

জেলা জাকের পার্টির সভাপতি সেলিম কবীরের সভাপতিত্বে সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল প্রমুখ বক্তব্য দেন।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’