শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হলেন টিউলিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ১৫:১২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:০৭

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। একইসঙ্গে তিনি লন্ডনের ফিন্যান্সিয়াল সিটির ছায়ামন্ত্রী হিসেবেও থাকবেন।

টিউলিপ শ্যাডো চ্যান্সেলর রিচার্ড রিপস এমপির টিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি ব্যাংক, ইন্স্যুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতের সরকারের কর্মকাণ্ডের ওপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন।

এক টুইট বার্তায় টিউলিপ নতুন দায়িত্বের কথা নিশ্চিত করেছেন।

টিউলিপ ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ার এডুকেশনে শিশু কল্যাণ ও প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছেন। এছাড়া করবিনের প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়কমন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি।

টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক কমিটিরও দায়িত্ব পালন করেছেন। ব্রিটেনে ৫৬তম সাধারণ নির্বাচনে হ্যামিস্টিট ও কিলবার্ন আসন থেকে এমপি পদে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটি সদস্য ছিলেন।

/পিএইচসি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত