ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছিলেন জেনারেল বিপিন রাওয়াত

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৪:২৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৩

তামিল নাড়ু রাজ্যে কনোর অঞ্চলে ভারতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার কর্মী এবং পরিবারের সদস্যরা ছিলেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এতে মোট ১৪ আরোহী থাকার কথা নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন আর চার জনকে মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতদের বিস্তারিত এখনও জানা যায়নি। জেনারেল বিপিন রাওয়াতের অবস্থা সম্পর্কেও কিছু জানা যায়নি।

সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি নিলগিরিতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিলো। 

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তুপ থেকে ধোঁয়া উড়ছে এবং উদ্ধারকারীরা কাজ করছেন। তবে আগুন ও ধোঁয়ার কারণে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এট টুইট বার্তায় নিশ্চিত করেছে হেলিকপ্টারটিতে চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ছিলেন। এর আগে বুধবার (৮ ডিসেম্বর) সকালে দিল্লি থেকে এক ফ্লাইটে সুলুরে পৌঁছান।

আইএএফ এর টুইট বার্তায় বলা হয়েছে, 'সিডিএস বিপিন রাওয়াতকে বহনকারী আইএএফ এর একটি এমআই-১৭ভি৫ হেলিকপ্টার তামিল নাড়ুর কনোরের কাছে দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

উল্লেখ্য, সেনাপ্রধান হিসেবে অবসর নেওয়ার পর ২০১৯ সালে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ পান ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত। এছাড়াও তিনি নবগঠিত ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
১০০ ছবির নায়ক এখন বৃদ্ধাশ্রমে, বউ-বাড়ি-গাড়িসহ যেভাবে হারালেন সবকিছু
বিমার অর্থের লোভে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গাড়ি চাপা দিলেন স্বামী
যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে
সর্বশেষ খবর
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি