বাঁধাকপির পাকোড়া মচমচে করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১৫:৪৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬
imagedocument

বাঁধাকপির পাকোড়া বানানোর পর মিইয়ে যায় বেশিরভাগ সময়। পাকোড়া মচমচে করার টিপস জেনে নিন। শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করুন মচমচে বাঁধাকপির পাকোড়া। চাইলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে এটি। 

বাঁধাকপির পাকোড়া

উপকরণ
বাঁধাকপি- আধা কেজি (মিহি কুচি)
লবণ- দেড় চা চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ (একদম মিহি)
বেসন- ১/৪ কাপ
ব্রেড ক্রাম্ব- ১/৪ কাপ
চালের গুঁড়া- ১/৪ কাপ
ধনিয়া পাতা কুচি- ১/৩ কাপ
কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ  
ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ কাপ
ম্যাগি মসলা- ১ প্যাকেট
ডিম- ১টি
সেমাই- প্রয়োজন মতো (কোটিং এর জন্য)
তেল- ভাজার জন্য

প্রণালি
বাঁধাকপি কুচি ধুয়ে পানি পুরোপুরি ঝরিয়ে দেড় চা চামচ লবণ দিয়ে মেখে নিন। ১৫ মিনিট ঢেকে রাখুন। ১৫ মিনিট পর বাঁধাকপি থেকে বের হওয়া বাড়তি পানি খুব ভালো করে চিপে বের করে ফেলুন। পানি রয়ে গেলে মচমচে হবে না পাকোড়া।

সেমাই ও তেল বাদে বাকি সব উপকরণ বাঁধাকপি কুচির সঙ্গে মিশিয়ে নিন। সেমাই হাত দিয়ে ভেঙে নিন। বাঁধাকপির মিশ্রণ দিয়ে পাকোড়ার আকৃতি বানিয়ে সেমাইয়ে গড়িয়ে ডুবো তেলে ভেজে তুলুন। সসের সঙ্গে পরিবেশন করুন মচমচে বাঁধাকপির পাকোড়া। সংরক্ষণ করতে চাইলে সেমাইয়ে গড়িয়ে একটি ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রেখে দিন দুই ঘণ্টা। এরপর মুখবন্ধ বাটিতে ডিপ ফ্রিজে রেখে দিন। এক মাস পর্যন্ত এভাবে রেখে খেতে পারবেন।  

ছবি ও রেসিপি: ফারজানা’স রেসিপি  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
একমেরুর বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
একমেরুর বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর