২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ২০:২১ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২১:০৪

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত এক মাসে ঢাকা মহানগরে এক হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৮০টি বাস সিএনজি চালিত ও এক হাজার ৩২৮টি বাস ডিজেল চালিত। গত ৮ অক্টোবর থেকে আজ ৯ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলে। বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অপরাধে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। ৫ জন বাস চালককে বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছে। বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদন অনুযায়ী একই অপরাধ পুনরায় সংঘটিত করায় ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করা হয়েছে।

এই তালিকায় সবচেয়ে বেশি নিয়ম ভেঙেছে বসুমতি-১৬ বার, রাইদা ১৩ বার, পরিস্থান-১১ বার, এমএম লাভলী ও অনাবিল ১০ বার, আলিফ ৯ বার, লাব্বাইক ৮ বার, তুরাগ, বলাকা ও স্বাধীন ৭ বার, প্রজাপতি, রজনীগন্ধা ও শিকড় ৬ বার, আকাশ আজমেরী, মনজিল, প্রভাতি ও বনশ্রী ৫ বার। আসমানী প্রচেষ্টা, ভিক্টর, মিডলাইন, ডি লিংক, রাজধানী গুলিস্তান-গাজীপুর পরিবহন, ভিআইপি বাস ৩ বার করে অপরাধ করেছে। বারবার অপরাধকারী এই বাস কোম্পানিগুলোর রুট পারমিট বাতিলের সুপারিশসহ আইনগত ব্যবস্থা নিতে রিজিওন্যাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
সর্বশেষ খবর
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও