১৬ লাখ ৩২ হাজার টিকা দেওয়া হয়েছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ২২:২০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২২:৩১

সারাদেশে আজ  ১৬ লাখ ৩২ হাজার ৭৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৭ হাজার ১০ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩২০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৩ লাখ ১২ হাজার ৪২৩ জনকে। আর আজ এক লাখ ২০ হাজার ৮৮১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১৯ হাজার ৪৭৩ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এ পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৩৯৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৩২৩ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
সর্বাধিক পঠিত
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন