সহজে আয়রন পাবেন যে ছয় খাবারে

নূসরাত জাহান
১১ ডিসেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭:২৯
imagedocument

খাবারে নিয়মিত কোনও একটি খনিজের অভাব ঘটলে শরীর আর সাড়া দিতে চায় না। এর মধ্যে আয়রনটা বেশ জরুরি। যার ঘাটতিতে শরীরে লোহিত রক্তকণিকা কমে যায়। বিশেষ করে নারীদের শরীরে এ খনিজের ঘাটতি বেশি দেখা যায়। যার পরিণতিতে নেমে আসে একরাশ অসাড়তা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও মাথা ঘোরানোসহ আরও কিছু জটিলতা। তাই নিয়ম করে কিছু খাবার খেলেই প্রাকৃতিকভাবে শরীরে তৈরি হবে যথেষ্ট পরিমাণে আয়রন।

কলিজা ভুনা মেটাতে পারে দিনের ৩৬ ভাগ আয়রনের চাহিদা

ফেলন ডাল
ইংরেজিতে বলে ব্ল্যাক আইড পিজ। বরবটি গোত্রের বীজ জাতীয় শস্য এটি। মসুর ডালের পাশাপাশি নিয়মিত ফেলন ডাল খেলে আয়রন পাবেন প্রচুর। এটি একবেলা খেলেই দিনের ২৬ শতাংশ আয়রনের চাহিদা মিটবে।

যকৃত, কিডনি, মগজ
এগুলোকে বলে অর্গান মিট। বিশেষ করে গরুর কলিজা এদের মধ্যে আয়রনে ভরপুর। মাঝে মাঝে এটি মেন্যুতে রাখুন। একবেলা ভরপেট কলিজা ভুনা মেটাতে পারে দিনের ৩৬ ভাগ আয়রনের চাহিদা।

গুড়
খাঁটি গুড় শুধু যে চিনির বিকল্প তা নয়, এটি আয়রনের চাহিদাও মেটায়। তবে ডায়াবেটিকদের জন্য এটা খেতে হবে পরিমাণমতো। বাকিরা চাইলে এক গুড় দিয়েই মেটাতে পারেন সারাদিনের আয়রনের চাহিদা।

আমলকী
ভিটামিনি সি-এর জন্য নামকরা ফলটি কিন্তু আয়রন ও ক্যালসিয়ামেও ভরপুর। এমনকি আমলকিতে এত বেশি আয়রন থাকে যে রক্তশূন্যতার রোগীদের জন্যও এটি বেশ ভালো কাজ করে। সরাসরি খেতে ইচ্ছে না করলে আচার কিংবা মোরব্বা বানিয়েও খেতে পারেন।

কিসমিস

কিসমিস
অনেক ড্রাই ফ্রুটেই আয়রন আছে। তবে কিসমিসে সেটা একটু বেশিই পাবেন। উপরি পাওনা হিসেবে থাকছে কপার ও এমন কিছু ভিটামিন, যেগুলো রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। সারারাত ভিজিয়ে রাখা কিসমিস সকালে খেলে রক্তের স্বাস্থ্যটাও থাকবে ভালো।

পালং শাক
সপ্তাহে দুদিন পাতে রাখুন পালং শাক। প্রচুর আয়রন তো আছে, মাংসপেশীর গঠনেও কাজ করে এটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/এনএ/
সম্পর্কিত
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
৫৬ দিনে ৯ কেজি ওজন কমিয়ে ইনফ্লুয়েন্সার তানিয়া জানালেন রুটিন
সর্বশেষ খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির