সৌম্যর অপরাজিত সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৩:৪৮ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩:৪৮

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের দলে সুযোগ পাননি সৌম্য সরকার। তবে ঘরোয়া লিগে নিজের ব্যাটে ধার বাড়িয়ে নিচ্ছেন ঠিকই। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে অপরাজিত সেঞ্চুরির দেখা পেয়েছেন ।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরে করা এই সেঞ্চুরিটি সৌম্যর প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ। আগের দিন ৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা সৌম্য মঙ্গলবার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছেন।

সৌম্য ১৪৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ১০৪ রান করে অপরাজিত থেকেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সৌম্যর সর্বোচ্চ রান ১৪৯।

২০১০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া সৌম্য এখন পর্যন্ত ৭৪টি ম্যাচ খেলেছেন। ১২৭ ইনিংসে ২৯.৯২ গড়ে তার সংগ্রহ ৩ হাজার ৭২৫ রান। সেঞ্চুরি রয়েছে চারটি, হাফসেঞ্চুরি ২৩টি।

এদিন সৌম্য সেঞ্চুরি পেলেও সকাল সকাল সাজঘরে ফিরেছেন আগেরদিন ৪০ রান করা সালমান হোসেন। ৭৭ বলে ৫৩ রান করলে ক্রিজে নামেন মোসাদ্দেক। জাতীয় দলের এই ব্যাটার ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন। ৫৭ বলে করেছেন ৫০ রান। নামের পাশে আছে ৩টি করে চার ও ছক্কা।

বিসিবি উত্তরাঞ্চলের ২১৯ রানের জবাবে ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৫৬৩ রানে ইনিংস ঘোষণা করেছে। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৩৪৪ রানের।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
চোটের শঙ্কা নিয়েই বাংলাদেশ সিরিজের দলে অস্ট্রেলিয়া অধিনায়ক
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
সর্বশেষ খবর
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো