সিরিজ জয়ের চেয়েও যে বিষয়টি তাসকিনের কাছে গুরুত্বপূর্ণ 

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ২১:২৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২১:২৮

টেস্ট সিরিজের হতাশা পেছনে ফেলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তবে পুরো সিরিজ জয়ের চাপ না নিয়ে প্রথম ম্যাচে ভালো শুরুর দিকেই মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

ওয়ানডে সিরিজের আগে অনুশীলন শেষে এই পেসার বলেছেন, প্রথম ম্যাচে নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করাই এখন প্রধান লক্ষ্য। তাসকিন বলেন, ‘অবশ্যই টেস্ট সিরিজ আমাদের প্রত্যাশামতো হয়নি। এখন আমাদের মনোযোগ ওয়ানডে সিরিজে কীভাবে ভালোভাবে ঘুরে দাঁড়ানো যায় সেদিকে।’

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে সেই সাফল্যকে অতীত হিসেবেই দেখছেন তাসকিন। তার কথায়, ‘এখানে আমাদের সর্বশেষ ওয়ানডে সিরিজ ভালো কেটেছিল। তবে সেটি অনেক আগের কথা। তাই নতুন করে শুরু করতে হবে।’

সিরিজ জেতাই শেষ লক্ষ্য হলেও মঙ্গলবার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ওয়ানডেতে ভালো করা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, প্রথম ম্যাচে কীভাবে ভালো শুরু করতে পারি, সেদিকে মনোযোগ দেওয়া।’

দলের কয়েকজন ক্রিকেটার আগে থেকেই জাতীয় দলের হয়ে খেলার প্রস্তুতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় এসেছেন বলেও জানিয়েছেন এই পেসার। তবে দেশের বাইরের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

তাসকিন বলেন, ‘কয়েকজন খেলোয়াড় এখানে পুরোপুরি সতেজ অবস্থায় এসেছে। তারা সারা বছর দেশের হয়ে খেলার প্রস্তুতি নিয়েছে। এখানকার কন্ডিশন দেশের মতো নয়। তবে সবাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’

প্রত্যাশার চাপ যেন পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সে বিষয়েও সতীর্থদের সতর্ক করেছেন তাসকিন। তার মতে, বাড়তি চাপ নিলেই ভালো পারফরম্যান্স নিশ্চিত হয় না। বরং স্বাভাবিক থেকে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।

তাসকিনের ভাষায়, ‘বাড়তি চাপ নিলেই যে পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করা যাবে, এমন নয়। আমাদের স্বাভাবিক থাকতে হবে, নিজেদের খেলার পরিকল্পনায় অটল থাকতে হবে, খেলার পরিস্থিতি বুঝতে হবে এবং জয়ের পথ খুঁজে নিতে হবে। সবাই সেভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
মার্শের ঝড়ো সেঞ্চুরিও অস্ট্রেলিয়াকে বাঁচাতে পারলো না
জুরেলের লড়াই, তবু বড় লিড নিউজিল্যান্ডের
টেস্টে মুশফিকের যত রেকর্ড
সর্বশেষ খবর
আবরার হত্যা মামলার আপিল বিভাগের শুনানির দিন ধার্য
আবরার হত্যা মামলার আপিল বিভাগের শুনানির দিন ধার্য
মধ্যপ্রাচ্যের ক্যানসার ইসরায়েল, দক্ষিণ এশিয়ার ক্যানসার ভারত: সাদিক কায়েম
মধ্যপ্রাচ্যের ক্যানসার ইসরায়েল, দক্ষিণ এশিয়ার ক্যানসার ভারত: সাদিক কায়েম
এত কেনাকাটার পরও কেন থামছে না মার্কিন শুল্কের চাপ
এত কেনাকাটার পরও কেন থামছে না মার্কিন শুল্কের চাপ
‘কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে’, স্বজনদের উদ্দেশে সাঈদ খোকন
‘কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে’, স্বজনদের উদ্দেশে সাঈদ খোকন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে